Skip to main content

Featured

indigo flights cancelled flights

Watch now news video   IndiGo cancellations continue at Ahmedabad Airport, 18 flights cancelled Airport authorities confirmed that no issues were reported in the terminal or airside operations, and that passenger facilitation measures are in place to ensure smooth handling. IndiGo flight delays  and cancellations continued to affect passengers at Sardar Vallabhbhai Patel International Airport in Ahmedabad on Thursday, with 18 flights cancelled till 08:00 hours, including nine arrivals and nine departures. Airport authorities confirmed that no issues were reported in the terminal or airside operations, and that passenger facilitation measures are in place to ensure smooth handling. Earlier this week, passengers voiced frustration over extended delays and a lack of clear communication from the airline. Khuman Singh, a passenger at the airport, shared that his flight got delayed by at least 12 hours. Speaking on the helpline service of IndiGo, he stressed that even after getting ...

জাতির উদ্দেশ্য যা বললেন এএমএম নাসির উদ্দীন

 

জাতির উদ্দেশ্য যা বললেন সিইসি 
এএমএম নাসির উদ্দীন 

জাতির উদ্দেশে বৃহস্পতিবার ভাষণ দিচ্ছেন সিইসি এএমএম নাসির উদ্দিন সংগৃহীত > জাতির উদ্দেশে সিইসির ভাষণে ঐতিহাসিক গ্রহণযোগ্য নির্বাচন করার দৃঢ় অঙ্গীকার > ভয়ভীতি, প্রলোভন, প্রবঞ্চনা এবং সীমাবদ্ধতার উর্ধ্বে উঠে ভোটাধিকার প্রয়োগ করুন-সিইসি

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই করে রিটার্নিং কর্মকর্তা যে সিদ্ধান্ত দেবেন, তার বিরুদ্ধে সংক্ষুব্ধরা আপিল করতে পারবেন ৫ থেকে ১১ জানুয়ারি। জমা হওয়া আপিল ১২ থেকে ১৮ জানুয়ারি নিষ্পত্তি করবে ইসি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। এছাড়া প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। এ নির্বাচনে প্রার্থীরা ২০ দিন প্রচারের সময় পাচ্ছেন। ঘোষিত তারিখে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত তিনশ আসনে একযোগে ভোটগ্রহণ হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মধ্য দিয়ে এ তফসিল ঘোষণা করেন। সিইসি তার ভাষণে একটি ঐতিহাসিক গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার ব্যাপারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের প্রতিনিধিত্বশীল মালিকানা প্রতিষ্ঠার একমাত্র পথ হচ্ছে নির্বাচন। দুঃখজনক হলেও সত্য যে, মানসম্মত নির্বাচনের অনুপস্থিতি প্রায়শই আমাদের ঐতিহ্য ও সামষ্টিক প্রত্যাশাকে ম্লান করেছে। এমনই এক প্রেক্ষাপটে ২০২৪-এর গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে। আমাদের ভাই-বোন, সন্তানদের রক্তের ওপর দাঁড়িয়ে আমাদের অঙ্গীকার হচ্ছে-একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান, যা জাতি হিসাবে আমাদের প্রত্যাশা পূরণ করবে এবং বিশ্ব দরবারে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে। আমার দৃঢ় বিশ্বাস, আপনারা একই প্রত্যাশা ধারণ করেন এবং একই অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ। তফসিল ঘোষণা করায় ইতোমধ্যে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা কার্যকর হয়েছে বলে গণ্য হবে। আচরণ বিধিমালা প্রতিপালন দেখভালে প্রতিটি উপজেলা ও থানায় দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে গতকালই জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ইসি। এদিন আচরণ বিধিমালা সংশোধনীর গেজেটও প্রকাশিত হয়েছে। এবারের নির্বাচনে ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ৬৪ জন ডিসি, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার এবং বাকি ৩ জন ইসির নিজস্ব কর্মকর্তা। জাতীয় সংসদ নির্বাচনে এবারই প্রথম রিটার্নিং কর্মকর্তা হিসাবে এই ৩ জন নির্ধারিত চারটি আসনে দায়িত্ব পালন করবেন। আসনগুলো হলো ঢাকা-১৩ ও ১৫, চট্টগ্রাম-১১ ও খুলনা-৩। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ইসির আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। এদিকে বহুল প্রতীক্ষিত এ নির্বাচনে ৩০০ আসনের সংসদ-সদস্য নির্বাচিত করার সুযোগ পাবেন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন। প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। গতকাল রাত ৮টা পর্যন্ত তিন লাখ ১৪ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন। পাশাপাশি সরকারি কর্মকর্তা, কারা হেফাজতে থাকা ব্যক্তি ও ভোটগ্রহণের দায়িত্ব পালনকারী ব্যক্তিরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। তাদের নিবন্ধন আজ (শুক্রবার) শুরু হয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। এ তফসিল ঘোষণার মধ্য দিয়ে কার্যত নির্বাচনি ট্রেন যাত্রা শুরু করল। এতদিন নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে নানা রকম উদ্বেগ- উৎকণ্ঠাসহ যেসব কানাঘুষা চলছিল তার অবসান হলো। যদিও বৃহস্পতিবার ফরিদপুর-৪ আসনের


Comments

Popular Posts